এল চ্যাটের নতুন অ্যাপ 'অ্যালো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের অ্যালো
গুগলের অ্যালো

হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে গুগল উন্মুক্ত করল বার্তা আদান-প্রদানের নতুন অ্যাপ ‘অ্যালো’। এ বছরের মে মাসে গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলন আইওতে ভিডিও কল করার অ্যাপ ডুয়ো ও চ্যাট অ্যাপ অ্যালোর ঘোষণা দেয় গুগল। গত মাসে আনুষ্ঠানিকভাবে ডুয়ো উন্মুক্ত করে গুগল। এক মাসের মধ্যে ডুয়ো অ্যাপ ডাউনলোড এক কোটি ছাড়িয়েছে। ডুয়োর পর এবারে আনুষ্ঠানিকভাবে অ্যালোর ঘোষণা দিল গুগল।

অ্যালোতে সার্চ ইঞ্জিন বিল্ট ইন থাকছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার গুগল অ্যাসিস্ট্যান্টকেও এর সঙ্গে যুক্ত করেছে গুগল। এটি ব্যবহারকারীর ফোন নম্বর ব্যবহার করে তাঁর পরিচয় শনাক্ত করতে পারে। এ ছাড়া অ্যাপটিতে ব্যবহারকারী তাঁর গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন।
চ্যাট মেসেঞ্জার হিসেবে অ্যালোতে প্রচুর ইমোজি, অঞ্চলভিত্তিক কাস্টমাইজড বিভিন্ন স্টিকার যুক্ত থাকছে। এই অ্যাপে @google লিখে তারপর যেকোনো বিষয় সার্চ করলে গুগল সার্চ ফল দেখা যাবে। এর অর্থ, ব্যবহারকারী চ্যাট উইন্ডো না ছেড়েই তথ্য অনুসন্ধান করতে পারবেন।
অ্যালোতে মজার অনেক বিষয় থাকলেও হোয়াটসঅ্যাপের মতো ডকুমেন্ট শেয়ারিং ও কল করার সুবিধা থাকছে না।
অ্যালো প্রি-রেজিস্ট্রারের লিংক: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.fireball