এল টাইজেনচালিত জেড ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইজেনচালিত স্মার্টফোন উদ্বোধন করছেন স্যামসাং ও রবির কর্মকর্তারা
টাইজেনচালিত স্মার্টফোন উদ্বোধন করছেন স্যামসাং ও রবির কর্মকর্তারা

আজ ৩ ফেব্রুয়ারি দেশের বাজারে টাইজেন অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন জেড ১ উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্থানীয় ওয়েবসাইটগুলোর সহজ ব্যবহার এবং ব্যবহারবান্ধব ইন্টারফেসের এই স্মার্টফোনটি আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে স্যামসাং।
স্যামসাং জানিয়েছে, টাইজেনচালিত স্যামসাং জেড ১ -এর ইউজার ইন্টারফেস ব্যবহার বেশ সহজ। ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও ৭৬৮ মেগাবাইট র‍্যাম রয়েছে এতে। ফোনটির ইন্টারনাল মেমোরি ৪ গিগাবাইট এবং মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফোনের সিম দুটি। এতে রয়েছে ৪ ইঞ্চি মাপের ডব্লিউ ভিজিএ পিএলএস স্ক্রিন। এই স্ক্রিনের সাহায্যে ব্যবহারকারীরা সর্বোচ্চ রেজ্যুলেশনে মাল্টিমিডিয়া কনটেন্ট উপভোগ করতে পারবেন। এতে তীব্র রোদেও পিএলএস প্রযুক্তির কারণে স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। স্যামসাং জেড ১ -এর রয়েছে দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য উন্নত ব্যাটারি। ব্যাটারি সাশ্রয়ের জন্য এতে আছে আলট্রা পাওয়ার সেভিং মোড।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোন বাজার ক্রমশই পরিবর্তিত হচ্ছে। তবে এখনো প্রচুর মোবাইল ফোন ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করেন। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আমরা স্যামসাং জেড ১ স্থানীয় চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে প্রস্তুত করছি। এর ফলে বর্তমান ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য স্মার্টফোন ব্যবহার সহজ হবে। ’

হ্যান্ডসেটটিতে সংবাদ, অনলাইন বাজার এবং চাকরি খোঁজার প্রয়োজনীয় ইউআরএল প্রি-লোড করে পণ্য স্থানীয়করণের এক নতুন মাত্রা নিয়ে এসেছে স্যামসাং। স্যামসাং জেড ১ -এ রয়েছে প্রথম আলোসহ অনলাইনে খবর পড়ার অন্যান্য অ্যাপ। এতে আরও আছে প্রিলোডেড ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটারের মতো জনপ্রিয় মাধ্যম। স্যামসাং জেড ১ -এর আরও থাকছে স্থানীয় ব্যবহারের সুবিধার জন্য ‘প্রেয়ার টাইম’ অ্যাপ। বাংলাদেশের বিশেষ উত্সবগুলোকে আরও স্মরণীয় করার জন্য আছে ‘ফেস্টিভ্যাল ওয়ালপেপার’ অপশন। প্রতিটি বিশেষ দিন উপলক্ষে ফোনটির লকস্ক্রিন ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে।
স্যামসাং জেড ১ ব্যবহারকারীরা রবির নেটওয়ার্ক ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট, অ্যাপ এবং সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীরা প্রথম মাসের জন্য ৩০০ মিনিট টকটাইম (রবি থেকে রবি), ১০০ মিনিট টকটাইম (রবি থেকে অন্য অপারেটর) এবং ১ গিগাবাইট ডাটা পাবেন বিনা মূল্যে। পরবর্তী ১২ মাসের জন্য ব্যবহারকারীরা মাত্র ৯৯ টাকায় পাবেন ২৫০ মিনিট টকটাইম (রবি থেকে রবি), ৫০ মিনিট টক টাইম (রবি থেকে অন্য অপারেটর) এবং ৫০০ মেগাবাইট ডাটা। এভাবে স্যামসাং জেড ১ ব্যবহারকারীরা সাশ্রয়ী প্যাকেজে ১২ মাসে ৬ গিগাবাইট ডাটা ও ৩০০০ মিনিটেরও বেশি টকটাইম ব্যবহার করার সুযোগ পাবেন।
৫ ফেব্রুয়ারি থেকে স্যামসাং জেড ১ স্মার্টফোনটি ছয় হাজার ৯০০ টাকায় বাজারে পাওয়া যাবে।