এল নতুন নুক এইচডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নস অ্যান্ড নোবল ৭ ও ৯ ইঞ্চি মাপের নতুন দুটি নুক ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। নুক ট্যাবলেটের এ দুটি মডেলে থাকছে হাই ডেফিনেশন (এইচডি) সুবিধা। খবর রয়টার্সের।প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, বার্নস অ্যান্ড নোবলের নতুন দুটি ট্যাবলেট ওজনে হবে হালকা আর দামে সাশ্রয়ী। আমাজনের তৈরি কিন্ডল ফায়ার এইচডি ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন ট্যাবলেট দুটির ঘোষণা দিয়েছে বার্নস অ্যান্ড নোবল।১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ৯ ইঞ্চি মাপের নুক ট্যাবলেটের দাম পড়বে ২৬৯ ডলার আর ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার জন্য দাম পড়বে ২৯৯ ডলার। ৭ ইঞ্চি মাপের নুক ট্যাবলেটের দাম হবে ১৯৯ ডলার।