এল নতুন ব্র্যান্ডের ফাইবার অপটিক তার
কম্পিউটার নেটওয়ার্কিংসহ নানা কাজের জন্য মোলেক্স ব্র্যান্ডের ফাইবার অপটিক এবং অন্যান্য তার বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। নতুন এই পণ্য বাজারজাত করবে কম্পিউটার সোর্স লিমিটেড। প্রায় ৭০ বছর বৈদ্যুতিক, ইলেকট্রনিক্স এবং ফাইবার অপটিক পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। বিশ্বের ১৯টি দেশে মোলেক্সের রয়েছে অর্ধশতাধিক কারখানা। গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন মোলেক্স নেটওয়ার্কসের আঞ্চলিক বিপণন পরিচালক দীপক জাগাতানি এবং কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ। সম্মেলনে দীপক জাগাতানি বলেন, ‘মোলেক্সের উৎপাদিত পাওয়ারক্যাট ৫ই, ৬ এবং ৬এ স্ট্রাকচার্ড কেবলিং সিস্টেমসহ অপটিক্যাল ফাইবার, কেনোবিম ফ্রি স্পেস অপটিকস, মিম ইন্টেলিজেন্ট কেবলিং সিস্টেম ইত্যাদি পণ্য বাংলাদেশে পাওয়া যাবে।’ আসিফ মাহমুদ বলেন, ‘মোলেক্সের মাধ্যমে এখন থেকে গ্রাহকেরা পাবেন অরও মানসম্মত সেবা ও পণ্য। এর নকল পণ্য এখনো বাজারে না থাকায় নিশ্চিন্তে কিনতে পারবেন গ্রাহকেরা।’প্রথমদিকে সব পণ্য পাওয়া না গেলেও ক্রেতাদের চাহিদা বুঝে পণ্য সরবরাহের ঘোষনা দেয় আমদানিকারক প্রতিষ্ঠানটি। —হাসান ইমাম