এল নতুন সিরিজের মাদারবোর্ড
প্রযুক্তিবাজারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড নিয়ে এসেছে গিগাবাইটের নতুন ৬ সিরিজের মাদারবোর্ড। গত বুধবার আনুষ্ঠানিকভাবে গিগাইটের নতুন এই মাডারবোর্ড বাজারে করা হয়। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ব্যবহাকারীর জন্য সর্বোচ্চ সুবিধা থাকছে গিগাবাইট ৬ সিরিজের নতুন আসা মাডারবোর্ডটিতে।নতুন আসা দ্বিতীয় প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সমর্থনকারী মাডারবোর্ডগুলোর থাকছে নানা ধরনের সুবিধা।গিগাবাইটের ৬ সিরিজের ব্ল্যাক এডিশনের উল্লেখযোগ্য একটি মাদারবোর্ড হচ্ছে পি৬৭এ-ইউডি৩আর। মাদারবোর্ড উন্নত গুণগতমানসম্পন্ন এবং দ্রুত কাজ করে। এতে রয়েছে সর্বোচ্চ শক্তি দেওয়ার প্রযুক্তিসহ বেশ কিছু সুবিধা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক মো. জাফর আহমেদ, গিগাবাইটের পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খানসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক