এল ম্যাংগো ফোন

দেশের বাজারে ‘ম্যাংগো’ ব্র্যান্ডের মোবাইল আনার আনুষ্ঠানিক ঘোষণা দিল ম্যাংগো ডিজিটাল লিমিটেড। আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ১১টি মডেলের হ্যান্ডসেট বাজারে আনার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ম্যাংগো ব্র্যান্ডের ১১টি ডিভাইসের মধ্যে ৫টি স্মার্টফোন এবং ৬টি ফিচার ফোন। স্মার্টফোনের মডেলগুলো হচ্ছে ই-৫০,৬০, গ্যালিসিয়া, রিও ও ফ্ল্যাগশিপ ই-৩০। ফিচার ফোনগুলোর মডেল হচ্ছে কে-১০,২০, ফজলি, ডব্লিউ ২২০,২২২ ও ২৫০।
ফ্ল্যাগশিপ ম্যাংগো ই-৩০ হ্যান্ডসেটটিতে রয়েছে ধাতব কাঠামোর অক্টাকোর ১ দশমিক ৩ গিগাহার্টজ প্রসেসর, ১৬ জিবি রম এবং ৩ জিবি র্যাম, পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির ব্যাটারি ২ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার। ফোনটির সঙ্গে ভিআর হ্যান্ডসেট বিনা মূল্যে পাওয়া যাবে।
ম্যাংগো কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচার ও স্মার্টফোনগুলো ৮৫০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
ম্যাংগো মোবাইলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাংগো ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, পরিচালক মোয়াম্মের হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওহাব খান এবং মহাব্যবস্থাপক মার্কেটিং তৌফিকুল আলম।