এল ম্যাঙ্গো মোবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পাঁচটি স্মার্টফোন ও ছয়টি ফিচার ফোন নিয়ে যাত্রা শুরু করছে ম্যাঙ্গো মোবাইল। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ম্যাঙ্গো ডিজিটাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ম্যাঙ্গো ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহাব খান বলেন, বাংলাদেশে মোবাইল ফোনের বাজার খুবই সম্ভাবনাময়, দিন দিন ক্রেতার সংখ্যাও বাড়ছে। তাদের কথা ভেবেই ম্যাঙ্গো মোবাইল ফোনের নকশা ও দাম নির্ধারণ করা হয়েছে।

বাজারে আসা ম্যাঙ্গো মোবাইল পাওয়া যাবে ৮০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। সব কটি স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ সংস্করণে। স্মার্টফোনগুলোর মডেল হলো ই৫০, ই৬০, গ্যালিসিয়া, রিও ও ই৩০। এর মধ্যে ই৩০ মডেলের ধাতব কাঠামোর স্মার্টফোনটির পর্দা ৫ ইঞ্চি। স্মার্টফোনটি কিনলে পাওয়া যাবে ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট।

অপরদিকে ফিচার ফোনগুলোর মডেল হচ্ছে কে১০, কে২০, ফজলি, ডব্লিউ ২২০, ডব্লিউ ২২২ এবং ডব্লিউ ২৫০।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাঙ্গো ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, পরিচালক মোয়াম্মের হোসেন খান ও মহাব্যবস্থাপক (বিপণন) তৌফিকুল আলম।