এল সিমবিয়ান আনা
সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনগুলোর জন্য ‘সিমবিয়ান আনা’ নামে নতুন একটি সফটওয়্যার এনেছে নকিয়া। এটি ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার করা যাবে। ২৩ আগস্ট থেকে এটি পাওয়া যাচ্ছে। নকিয়ার এন৮, সি৭, সি৬-০১, ই৭ প্রভৃতি স্মার্টফোনে নতুন এই সফটওয়্যার নামানো যাবে। সফটওয়্যারটি ব্যবহার করলে পোর্ট্রেট মোডে ভার্চুয়াল কোয়ার্টি কি-প্যাড, স্প্লিট-স্ক্রিন মেসেঞ্জিং ও নকিয়ার মানচিত্র পাওয়া যাবে। আবার সাবলীলভাবে ওয়েবসাইটও দেখা যাবে। কম্পিউটারে ওভি স্যুইটের ৩.১.১ সংস্করণ কিংবা স্মার্টফোনে সরাসরি সিমবিয়ান আনা নামানো যায়। নকিয়ার মানচিত্র, সহজ অনুসন্ধান, নতুন পরিবহন রুট ও ফেসবুক, ফোর স্কয়ার ও টুইটার ইত্যাদি ব্যবহারের সুবিধা রয়েছে এতে। নিজের অবস্থান ই-মেইল বা এসএমএসের মাধ্যমেও জানানো যায়। এতে ফ্ল্যাশলাইট ফোর, জাভা রানটাইম ২.২, কিউটি মোবিলিটি ১.১, কিউটি ৪.৭ ইত্যাদি আছে। —বিজ্ঞপ্তি