এল সিম্ফনি 'স্টুডিও ৫০ '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিও ৫০
স্টুডিও ৫০

সিম্ফনি ব্র্যান্ডের অধীনে ছয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত `স্টুডিও ৫০' নামের একটি স্মার্টফোন আনল এডিসন গ্রুপ। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমনির্ভর ফোনটিতে রয়েছে তিন হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এক দশমিক তিন গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, এক জিবি র‍্যাম। ফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
এডিসন গ্রুপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টুডিও ৫০ স্মার্টফোনটিতে বিভিন্ন দরকারি ফিচার রয়েছে। উন্নত মাল্টিটাস্কিং, দ্রুত অ্যাপ চালু, স্মার্ট জেশচারের মতো সুবিধা আছে এতে। আরও আছে ৮ জিবি স্টোরেজ সুবিধা। এ ছাড়া​ও হ্যান্ডসেটটি ওটিজি সাপোর্ট করে। ফলে পেনড্রাইভ, মাউস, কিবোর্ড, ইত্যাদি ডিভাইস ওটিজি কেবলের মাধ্যমে সরাসরি হ্যান্ডসেটের সঙ্গে সংযোগ করে ব্যবহার করা যাবে। হ্যান্ডসেটটির দাম নয় হাজার ৪৯০ টাকা।