এল হেলিও এস ২ স্মার্টফোন

দেশের বাজারে হেলিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোন এনেছে এডিসন গ্রুপ। হেলিও এস ২ নামের স্মার্টফোনটিতে ধাতব কাঠামো ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফোনটি ৮ দশমিক ১৫ মিলিমিটার পুরু এবং এর ওজন ১৫৯ গ্রাম।
অ্যান্ড্রয়েড ম্যার্শমেলো অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে এক দশমিক তিন গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে আট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পেছনের ক্যামেরায় অ্যাপারচার f/ 2.0 ও সামনের ক্যামেরায় f/ 2.2 বলে দাবি করেছে এডিসন গ্রুপ।
এডিসন গ্রুপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলিও এস ২ স্মার্টফোনে ওটিজি, ওয়াই-ফাই, পাওয়ার সেভিং ব্লুটুথ ৪.০ টেকনোলজি এবং নিউ জেনারেশন জিপিএস রয়েছে। ফোনটিতে 4 G/LTE সুবিধা পাওয়া যাবে। এতে রয়েছে ডুয়াল সিম। এর ব্যাটারি লি-পলিমার ৩১৫০ মিলি অ্যাম্পিয়ার। বিশেষ ফিচার হিসেবে রয়েছে নিউ জেনারেশন ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে দ্রুত ফোন আনলক করা যাবে।
ফোনটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
আরও পড়ুন..
এডিসন গ্রুপের নতুন স্মার্টফোন বাজারে