এল হ্যালিও এস ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালিও এস ২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এডিসন গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
হ্যালিও এস ২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এডিসন গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

হ্যালিও সিরিজে এস ২৫ নামের নতুন স্মার্টফোন উদ্বোধন করেছে এডিসন গ্রুপ। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই স্মার্টফোনের উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।


স্মার্টফোনটির ফিচার হিসেবে রয়েছে ডুয়াল ব্যাক ক্যামেরা। এর পেছনের ক্যামেরা দুটি ১৩ ও ৫ মেগাপিক্সেলের। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা।

ধাতব কাঠামোর স্মার্টফোনটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এতে আছে ফাইভ ফিঙ্গার মাল্টিটাচ। টু পয়েন্ট ফাইভ ডি বাঁকা কাঠামোর ডিসপ্লের কারণে ছবি দেখতে সুবিধা হবে। এতে আছে ১ দশমিক ৯ গিগাহার্টজ ৬৪ বিট অক্টাকোর প্রসেসর ও ৪ জিবি র‍্যাম। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের।

স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকায়।

এডিসন গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েডচালিত ফোনটির সঙ্গে রবির বান্ডেল অফার থাকছে। রবি বান্ডেল অফারে গ্রাহক প্রথম তিন মাস অন নেটে ৩০০ মিনিট এবং অফ নেটে ১০০ মিনিট বিনা মূল্যে কথা বলার সুযোগ পাবেন। এ ছাড়া তিন মাস ধরে পাঁচ জিবি করে ডেটা পাবেন।