এল ৭.৯ ইঞ্চির আইপ্যাড মিনি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইপ্যাডের ৭.৯ ইঞ্চি মাপের ছোটো সংস্করণ `আইপ্যাড মিনি' বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ২৩ অক্টোবর বিশেষ এক অনুষ্ঠানে আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।এ প্রসঙ্গে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার জানিয়েছেন, আইপ্যাড মিনিতে থাকছে ডুয়াল-কোর এ৫ প্রসেসর, ফেসটাইম এইচডি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা। আইওএস ৬ চালিত আইপ্যাড মিনিতে ৮ পিন ডক কানেক্টর, ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা থাকছে।ফিল শিলার আরও জানিয়েছেন, বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি করা ৭ ইঞ্চি মডেলের ট্যাবলেটের তুলনায় আইপ্যাড মিনিতে ৩৫ শতাংশ বেশি দৃশ্য উপভোগ করা যাবে। ১৬ গিগাবাইট ওয়াইফাই মডেলের দাম হবে ৩২৯ মার্কিন ডলার এবং আর ফোরজি প্রযুক্তি ভিত্তিক মডেলের মূল্য ৪৫৯ মার্কিন ডলার। ৬৪ গিগাবাইট মডেলের মূল্য ৬৫৯ মার্কিন ডলার। অক্টোবরের ২৬ তারিখ থেকে আইপ্যাড মিনির প্রি-বুকিং শুরু হবে এবং নভেম্বর মাসের ২ তারিখ থেকে বাজারজাত করা হবে।আইপ্যাড মিনি ছাড়াও মূল আইপ্যাডে কিছুটা পরিবর্তন করে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণের আইপ্যাডের সঙ্গে আইপ্যাড ৫-এর মতো ৮ পিনের লাইটনিং ডক যুক্ত হচ্ছে। ট্যাবলেটে যুক্ত হবে এ৬এক্স প্রসেসর, ফোরজি এলটিই নেটওয়ার্ক ও ওয়াই-ফাই সুবিধা। ওয়াল স্ট্রিট-ভিত্তিক বিশে্লষকরা দীর্ঘদিন ধরেই অনুমান করছিলেন যে, যদিও অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস ছোটো আকারের আইপ্যাড বাজারে আনতে চাননি তারপরও ছোটো আকারের একটি আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল।এর আগে নাম প্রকাশ না করার শর্তে অ্যাপলের এক বিনিয়োগকারী বরাতে সিএনএন জানিয়েছিল, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার আইপ্যাড মিনির ঘোষণা দিয়ে চমকে দিতে পারে অ্যাপল। এদিকে, ২৬ অক্টোবর মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম ও ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিতে পারে। মাইক্রোসফটের অনুষ্ঠানের ঠিক আগেই অ্যাপল নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিশে্লষকরা ধারণা করছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ছোট আকারের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।