এলওএলের বয়স হল ২৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলওএল
এলওএল

ইনস্ট্যান্ট মেসেজিংয়ের যুগে ‘এলওএল’ এখন পরিচিত একটি শব্দ। ইংরেজি লাফিং আউট লাউডকে সংক্ষেপে ‘এলওএল’ বা ‘লোল’ বলেন অনেকেই। এখন ‘এলওএল’ প্রতিষ্ঠিত একটি শব্দ। এই শব্দটির বয়স ২৫ হয়ে গেল। যুক্তরাজ্যভিত্তিক মেট্রো অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ভাষাবিদ বেন জিমারের মতে, ১৯৮৯ সালের মে মাসে ফিডোনি নিউজলেটারে এটি প্রথম ব্যবহূত হয়। ২০১১ সালে অক্সফোর্ড অভিধানে এলওএলকে শব্দ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।