এলজি আনছে প্রথম অ্যান্ড্রয়েড সিলভার ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজি নেক্সাস
এলজি নেক্সাস

নেক্সাস ছেড়ে দিচ্ছে গুগল—এমনই ধারণা করছেন মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা। নেক্সাসের পরিবর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ অ্যান্ড্রয়েড সিলভার প্রকল্প চালু করতে পারে গুগল কর্তৃপক্ষ। আর অ্যান্ড্রয়েড সিলভার প্রকল্পের প্রথম স্মার্টফোনটি তৈরি করতে পারে এলজি। বিজনেস ইনসাইডার অনলাইনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের এ পরিকল্পনার সঙ্গে এলজি ভালোভাবেই পরিচিত। এর আগে অ্যান্ড্রয়েড নির্ভর নেক্সাস সিরিজে এলজি নেক্সাস ৪ ও এলজি নেক্সাস৫ স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এবার অ্যান্ড্রয়েড সিলভার স্মার্টফোন তৈরিতে কোয়ালকম অক্টা কোরের প্রসেসর ব্যবহার করতে পারে।
টুইটারে প্রযুক্তি-পণ্যের তথ্য ফাঁস করার জনপ্রিয় অ্যাকাউন্ট ইভলিকস এলজির অ্যান্ড্রয়েড সিলভার স্মার্টফোনের তথ্য ফাঁস করেছে।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন ব্র্যান্ড ‘সিলভার’কে সামনে আনতে নেক্সাস ব্র্যান্ড থেকে সরে আসছে গুগল। গুগলের নেক্সাস ৬ বাজারে আসার কথা থাকলেও তার পরিবর্তে প্রথম অ্যান্ড্রয়েড সিলভার ফোন পরিচয় করিয়ে দিতে পারে গুগল।