এলজি আনছে ৫.৫ ইঞ্চি স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লেযুক্ত হাই ডেফিনেশন প্রযুক্তির স্মার্টফোন বাজারে আনবে এলজি। ‘অপটিমাস জি ২’ নামের এই ফুল এইচডি স্মার্টফোনটি চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ মার্চ মাসের মধ্যে বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। কোয়াড কোর প্রসেসরের স্মার্টফোনটির দাম একটু বেশি হবে বলেই এক খবরে জানিয়েছে এনডিটিভি।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েডহেডলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ স্মার্টফোনটির ঘোষণা দেবে এলজি।‘অপটিমাস জি ২’ স্মার্টফোনটির ১০৮০ পিক্সলের ডিসপ্লে তৈরি করবে প্যানটেক নামের ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠানটি।প্রসঙ্গত, ১০৮০ পিক্সলের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন ইতিমধ্যেই বাজারে এনেছে এইচটিসি, হুয়াউয়ে, সনি ও জেডটিই। গবেষকেরা ধারণা করছেন, এই তালিকায় শিগগিরই এলজির নামও যুক্ত হচ্ছে।