এলজি আনছে ৫৫ ইঞ্চির কার্ভড টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলজি ঘোষণা দিয়েছে, তারা এবার বিশ্বের প্রথম বাঁকানো পর্দার বা কার্ভড ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) টিভি নিয়ে আসছে। এর পর্দার পরিমাপ ৫৫ ইঞ্চি। এলজির এই টিভির মডেলটি হচ্ছে ৫৫ইএ৯৮০০। এটি দেখতে ‘আইম্যাক্স-লাইক’ হোম থিয়েটারের মতো। ব্যতিক্রমী এ টিভি মাত্র ৪ দশিমক ৩ মিলিমিটার (শূন্য দশমিক ১৭ ইঞ্চি) পুরু। আর ওজন ১৭ কিলোগ্রাম। এই টিভিতে উন্নত মানের কালার রিফাইনার প্রযুক্তির ব্যবহার থাকায় এতে চমৎকার রং ও ভাইব্র্যান্ট এবং ন্যাচারাল বা স্বাভাবিক ইমেজের সমন্বয় পাওয়া যাবে।এই টিভির জন্য ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ায় অগ্রিম ফরমাশ নেওয়া হচ্ছে। এলজির প্রায় এক হাজার ৪০০ খুচরা বিক্রয়কেন্দ্রে এই টিভি পাওয়া যাবে। বিশ্বের প্রথম এই ৫৫ ইঞ্চি কার্ভড ওএলইডি টিভির মূল্য ধরা হয়েছে সাড়ে ১৩ হাজার মার্কিন ডলার। খুব শিগগির টিভিটি বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা