এলজি আনল জি-ফ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি-ফ্লেক্স
জি-ফ্লেক্স

বাঁকানো স্মার্টফোনের যুদ্ধে শামিল হল দক্ষিণ কোরিয়ার দুই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও এলজি। স্যামসাং ঘোষিত ৫.৭ ইঞ্চি মাপের বাঁকানো ডিসপ্লেযুক্ত গ্যালাক্সি রাউন্ড স্মার্টফোনের পর আজ ২৮ অক্টোবর এলজি ঘোষণা দিল ছয় ইঞ্চি ‘জি-ফ্লেক্স’ নামের বাঁকানো স্মার্টফোনের। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষকেদের তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে স্যামসাং এবং বাজারের তৃতীয় অবস্থানটি এলজির। দক্ষিণ কোরিয়ার বাজার দখলের জন্য এর মধ্যেই প্রতিযোগিতা শুরু করেছে প্রতিষ্ঠান দুটি। স্যামসাং ও এলজি কমাস আগে থেকেই বাজারে অভিনব নকশার স্মার্টফোন আনার ঘোষণা দিয়ে রেখেছিল।
এলজির স্মার্টফোনটির নাম ‘জি-ফ্লেক্স’ হলেও এটি আদতে ভাঁজ করে পকেটে রাখার মতো নয়। এতে নমনীয় অর্গানিক লাইট এমিটিং ডায়োড  বা ওএলইডি ব্যবহার করা হয়েছে। স্যামসাং ঘোষিত গ্যালাক্সি রাউন্ড যাতে সহজে হাতে ধরে তাই পাশ বরাবার বাঁকানো হলেও জি-ফ্লেক্সের নকশায় খাড়াখাড়ি বাঁকানো রয়েছে যাতে ভিডিও দেখার সুবিধা হবে বলেই এলজি কর্তৃপক্ষ জানিয়েছে।
শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে এক হাজার ডলারে স্যামসাং গ্যালাক্সি রাউন্ড পাওয়া যাবে। তবে এখনও জি-ফ্লেক্সের দাম নির্ধারণ করেনি এলজি। নভেম্বর মাস থেকে এ স্মার্টফোন দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি শুরু হবে।