এলজি মোবাইল বাংলাদেশের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত তিনটি নতুন স্মার্টফোন—জি২, নেক্সাস ৫ এবং জি-প্রোলাইট নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এলজি মোবাইল বাংলাদেশ। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক অংশীদার হিসেবে প্রতিটি ফোনের সঙ্গে তিনটি খেলার টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সঙ্গে আছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট জেতার সুযোগ।
এলজির জিটু স্মার্টফোনে আছে ২.৩ গিগাহার্টজ কোয়ালকম প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
নেক্সাস ৫ স্মার্টফোনটি হালকা। এতে আছে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম।
২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট রম, ৮ মেগাপিক্সেল ক্যামেরাও আছে এতে।
বড় পর্দার স্মার্টফোনগুলোর মধ্যে আছে জি-প্রোলাইট। এর আছে সাড়ে পাঁচ ইঞ্চির পর্দা।
এতে দুটি সংযোগ ব্যবহার করা যায়।
—বিজ্ঞপ্তি