এলজির টিভি চলবে এইচপির অপারেটিং সিস্টেমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউলেট প্যাকার্ড বা এইচপি কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজির কাছে ‘ওয়েব ওএস’ অপারেটিং সিস্টেম ইউনিট বিক্রি করে দিচ্ছে। এলজির কর্তৃপক্ষ স্মার্টফোনের এই অপারেটিং সিস্টেম তাদের টেলিভিশনে ব্যবহার করবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।২০১০ সালে ইলেকট্রনিক পণ্য নির্মাতা পামের কাছ থেকে ১২০ কোটি মার্কিন ডলারে স্মার্টফোন অপারেটিং সিস্টেম ইউনিট কিনেছিল এইচপি। এরপর এ অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য বাজারে আনার চেষ্টা করছিল। তবে ওয়েব ওএসনির্ভর পণ্য বাজারে এনে সফল হতে পারেনি এইচপি।