এলজির ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি । ‘এলজি ফায়ারওয়েব’ নামের এ স্মার্টফোনটির দাম ২০৭ মার্কিন ডলার।
এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটি হবে ৪ ইঞ্চি মাপের এইচভিজিএ টিএফটি টাচস্ক্রিনের। থ্রিজি কোয়ালকম প্রসেসর, ২ গিগাবাইট মেমোরিযুক্ত স্মার্টফোনটিতে থাকবে এলইডি ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফায়ারফক্স ডেস্কটপ ও মোবাইল ব্রাউজার সুবিধার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে মোজিলা ফাউন্ডেশন ফায়ারফক্স ওএস উন্মুক্ত করেছে।
ব্রাজিল, মেক্সিকো, পেরু, উরুগুয়ের মতো দেশগুলোর বাজারে ফায়ারফক্স ওএসনির্ভর স্মার্টফোনগুলো জনপ্রিয় হবে বলে আশা করছে এলজি।