এলজির'জি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ‘জি’কে প্রাধান্য দেবে এলজি। সম্প্রতি স্মার্টফোনের ব্র্যান্ড নামে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, এলজির পরবর্তী স্মার্টফোনটির নাম হবে ‘জি২’। বর্তমানে এলজির তৈরি সর্বশেষ স্মার্টফোনটিতে ‘অপটিমাস জি’ নামে ডাকা হয়। পরবর্তীতে অপটিমাস বাদ দিয়ে শুধু ‘জি’ নামেই ফোনের পরিচিতি করাবে প্রতিষ্ঠানটি। নতুন স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও শুধু এর শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ সিপিইউয়ের কথা জানানো হয়েছে। এ স্মার্টফোন প্রসেসরটি এর আগের প্রজন্মের প্রসেসরের চেয়ে ৭৫ শতাংশ উন্নত পারফরমেন্স দিতে সক্ষম হবে।