এলজি’র ফ্যাবলেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে পাঁচ ইঞ্চি মাপের একটি ফ্যাবলেট তৈরি করতে পারে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। স্মার্টফোনের চেয়ে আকারে কিছুটা বড় আর ট্যাবলেটের চেয়ে ছোটো হওয়ার জন্যই প্রযুক্তি বিশ্লেষকেরা একে ফ্যাবলেট বলছেন। ৮ জানুয়ারি থেকে লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় এলজির তৈরি ফ্যাবলেটের দেখা মিলতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমঅ্যারেনাতে এলজি ফ্যাবলেটের তথ্য প্রকাশিত হয়েছে।এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে বড় মাপের স্ক্রিনযুক্ত স্মার্টফোন তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। এবারে আবারও এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য বলছেন, নতুন করে উন্নত রেজুলেশনের ফ্যাবলেট তৈরি করছে এলজি। হাই ডেফিনেশন ফ্যাবলেটের পাশাপাশি ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটও বাজারে আনবে প্রতিষ্ঠানটি।এলজির সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এবারের সিইএস মেলায় স্মার্টটিভি, ফ্যাবলেট, ট্যাবলেট, আলট্রাবুক, ল্যাপটপ ও স্মার্টফোন প্রদর্শন করতে পারে এলজি।