এলসিডি ভাস্কর্য! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

`প্যাটার্নড বাই নেচার' নামে ৯০ ফুট উচ্চতার একটি এলসিডি ভাস্কর্য তৈরি হয়েছে নর্থ ক্যারোলিনা মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সেসে। এক খবরে এমএসএনবিসি জানিয়েছে, ভাস্কর্যটির তিন হাজার ৬০০ টাইলস গ্লাসগুলোর সবগুলোই সাদা-কালো এলসিডি ডিসপ্লে, যা মনক্রম ছবি দেখাতে পারে। এই ভাস্কর্যটির রেজুলেশন ক্ষমতা ১৮০ বাই ২০।পে্লবিয়ান ডিজাইন নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান এ ভাস্কর্যের নকশা করেছে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এলসিডি ভাস্কর্যটি প্রকৃতির বিভিন্ন গড়ন ধরতে পারে এবং সেগুলো নিজেই পুনরাবৃত্তি করে। কম রেজুলেশনে প্রকৃতির বিভিন্ন দৃশ্য এ ভাস্কর্যের ওপর ফুটে ওঠে। দৃশ্যের সঙ্গে এতে শব্দও জুড়ে দেওয়া হয়েছে; ফলে দর্শনার্থীরা তাদের সামনে এ ভাস্কর্যের ওপর ভেসে ওঠা দৃশ্যটি সম্পর্কে জানতে পারবেন।পুরো ভাস্কর্যটিতে মাত্র ৭৫ ওয়াট বিদু্যত্ খরচ হয় যা একটি ল্যাপটপের চেয়েও কম।