এলিফ্যান্ট রোডে মাদারবোর্ডের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৫ জুন থেকে ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে শুরু হচ্ছে ‘আসুস মাদারবোর্ড রোড শো’ নামের প্রদর্শনী। এতে থাকছে আসুসের ৯ সিরিজের মাদারবোর্ড৷ পাশাপাশি সর্বশেষ প্রযুক্তির মাদারবোর্ডও থাকবে৷
প্রদর্শনীর সময় ক্রেতারা মাদারবোর্ডের সঙ্গে উপহার পাবেন৷
এ সুবিধা গ্লোবালের সব শাখাতেই ৭ জুন পর্যন্ত থাকবে৷ —বিজ্ঞপ্তি