এলিফ্যান্ট রোডে রায়ানস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ জুন রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে রায়ানস কম্পিউটারস লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। মাল্টিপ্ল্যান সেন্টারের আট তলার ৮১৮ থেকে ৮২০ নম্বর দোকানে নতুন এই শাখার কার্যক্রম শুরু হয়েছে। এতে রায়ানসের অন্যান্য শাখার মতোই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।
নতুন শাখা সম্পর্কে আহমেদ হাসান বলেন, ‘জরিপ করে দেখা গেছে, গোটা ঢাকাতেই আমাদের গ্রাহক আছে। তাই আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির পরে আমরা উত্তরা ও বনানীতে শাখা খুলেছি। এরই ধারাবাহিকতায় এবার এলিফ্যান্ট রোডে রায়ানসের শাখা খোলা হলো।’ সারা দেশে রায়ানসের মোট শাখা হলো ১০টি।