এলিয়েনরা জেলিফিশের মতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীরা কি মানুষের মতো দেখতে হবে? বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর চলচ্চিত্রে দেখানো নীল বা সবুজ রঙের মানুষ-সদৃশ প্রাণী হবে? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তাই বলে বসে নেই গবেষকেরা। তাঁরা এলিয়েন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি যুক্তরাজ্যের এক মহাকাশ বিজ্ঞানী জানিয়েছেন, আমাদের প্রচলিত ধারণার মতো না-ও হতে পারে ভিনগ্রহের প্রাণীরা। ভিনগ্রহের প্রাণীরা হয়তো দেখতে হবে, বিশালাকার জেলি ফিশের মতো। এক খবরে ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।উপগ্রহ-বিশেষজ্ঞ ম্যাগি অ্যাডেরিন-পোকক ধারণা করেন, আমাদের কল্পনার চেয়েও বেশি ভিনগ্রহের প্রাণীর দেখা মিলতে পারে। এগুলো দেখতে ফুটবল আকৃতির জেলি ফিশের মতো। এর নিচের দিকটা পেঁয়াজ আর পেট হতে পারে কমলালেবুর মতো।পোককের মতে, এলিয়েনরা তৈরি হতে পারে সিলিকন থেকে। ত্বকের মাধ্যমে আলো শোষণ করে এবং বিশাল মুখ ব্যবহার করে রাসায়নিক পদার্থ শুষে এরা টিকে থাকে। আলোর সংকেতের মাধ্যমে এই এলিয়েনগুলো যোগাযোগ করে। পৃথিবীতে সমুদ্রতলে যেভাবে জেলিফিশেরা টিকে আছে সেভাবেই বৃহস্পতি গ্রহের মতো গ্রহের বায়ুমণ্ডলেই এসব এলিয়েন হয়তো বাস করছে। এই প্রাণীরা মানুষের সঙ্গে যোগাযোগ করার মতো যথেষ্ট বুদ্ধিমান নয় বলেও পোকক ধারণা করেন।সম্প্রতি যুক্তরাজ্যে চালানো এক জরিপে দেখা গেছে, দেশটির ৪৪ শতাংশ মানুষ ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বে বিশ্বাসী।