এশিয়া মাতানো জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য সেরা হওয়ার সুযোগ হাতছাড়া হলেও এশিয়ান স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম কলেজ। ফাইনালে প্রতিপক্ষ মালয়েশিয়ার শ্রীকেডিইউ স্কুলের কাছে রানারআপ হয় তারা। নটর ডেম কলেজের বিতার্কিকেরা হলেন সৌরদীপ পাল, মোহাম্মদ ইবনে এনায়েত ও সব্যসাচী রায় এবং বিচারক হিসেবে এ দলে ছিলেন ফারহান বিন লিয়াকত।

গত ১৫ থেকে ২১ মে এশিয়ান স্কুল ডিবেট চ্যাম্পিয়ানশিপের এ আয়োজন করে ফিলিপাইনের ক্ল্যরেট স্কুল অব কেজন সিটি। এতে এশিয়ার ১০টি দেশ বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

নটর ডেমের বিতর্ক দলটি প্রথম রাউন্ডে মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলঙ্কার বিতার্কিকদের সঙ্গে বিতর্ক করে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার সেকোলা মেনেন গা কেবাংসান দামাসারান জায়া স্কুল। তাদের ৪-১ ব্যালটে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় নটর ডেম। কিন্তু ফাইনালে মালয়েশিয়ার আরেক প্রতিযোগী শ্রীকেডিইউ স্কুলের কাছে ৫-২ পয়েন্টে হেরে রানারআপ হয় নটর ডেম কলেজ।

এশিয়ান স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ প্রথম অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। এর পর থেকে প্রতিবছর এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ফিলপািইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া থেকে ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে তিনজন ‘ব্রেক’ করেন এবং বিভিন্ন পর্বে বিচারকাজ সম্পন্ন করেন। তাঁরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে রাতিব মর্তুজা আলি ও আকিব ফারহান হোসেন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তানজিম হক।