এশিয়ায় বাড়ছে ছদ্মবেশী মুঠোফোন ভাইরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া অঞ্চলের দেশগুলোতে মুঠোফোনে ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে। ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ব্যাটারির চার্জ দ্রুত শুষে নেয় এমন অ্যাপ্লিকেশন ডাউনলোডের হার এ অঞ্চলে দ্রুত বাড়ছে বলেই এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারনেট নিরাপত্তা-পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো।চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসের তথ্য নিয়ে প্রকাশিত ট্রেন্ড মাইক্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে স্প্যাম বা ভাইরাস বার্তা পাঠানোর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এরপরেই রয়েছে ভারত।ট্রেন্ড মাইক্রোর গবেষকেরা জানিয়েছেন, ভুয়া অ্যাপ্লিকেশন ডাউনলোডের হার বেড়েছে। পরিচিত ম্যালওয়্যার অ্যাপ্লিকেশনগুলো জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর ছদ্মবেশে থাকায় অনেকেই না বুঝে ডাউনলোড করছেন এমন অ্যাপ্লিকেশন।