এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড ২০১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৩ মার্চ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড ২০১২-এর বাংলাদেশ অঞ্চলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারও সাড়ে চার ঘণ্টার এই পরীক্ষায় পাঁচটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। এই অলিম্পিয়াডের জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশনের তারিখ ও স্থান আগামী সংখ্যায় জানানো হবে। আগ্রহী খুদে গণিতবিদদের এই অলিম্পিয়াডের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান করা যাচ্ছে।