এশিয়া প্যাসিফিকে প্রযুক্তিতে দক্ষ নারীদের জন্য কাজ করবে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রযুক্তিতে দক্ষ নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে মাইক্রোসফট কাজ করবে। এ অঞ্চলের ডিজিটাল প্রযুক্তি খাতে লিঙ্গবৈষম্য দূর করতে নয়টি দেশের ১৩টি প্রতিষ্ঠান ও মাইক্রোসফট গত ২৩ সেপ্টেম্বর ‘কোড: উইদআউট ব্যারিয়ারস’ প্রোগ্রাম চালু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট জানায়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং সমাজের বৈচিত্র্যকে তুলে ধরতে প্রোগ্রামটি নারী ডেভেলপার, কোডার এবং প্রযুক্তিতে দক্ষ প্রতিভাবানদের জন্য একটি প্ল্যাটফর্ম। ক্যারিয়ার ফেয়ার থেকে শুরু করে হ্যাকাথন, মেন্টরশিপ এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় অংশগ্রহণমূলক আয়োজনের মাধ্যমে কোড; উইদআউট ব্যারিয়ারস এশিয়া প্যাসিফিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের বিকাশের লক্ষ্যে কাজ করবে।  

সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে মাইক্রোসফটের প্রোগ্রামটি কাজ করবে। এই প্রোগ্রামের পার্টনারদের মধ্যে রয়েছে অ্যাকসেন্টার, এভ পয়েন্ট, গভর্নমেন্ট বিগ ডেটা ইনস্টিটিউট (জিবিডিআই), এইচসিএল টেকনোলজিস, জাস্ট অ্যানালিটিকস, মেটলাইফ, এনটিটি লিমিটেড, পালো আইটি, পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদ (পেট্রোনাস), সিম্বায়োটিক টেকনোলজিস, থটওয়ার্কস, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টান (ইউএমকে) এবং ইউনিভার্সিটি তুন হুসেইন অন মালয়েশিয়া (ইউটিএইচএম)।

এশিয়া প্যাসিফিকের মাইক্রোসফটের প্রেসিডেন্ট আন্দ্রেয়া ডেলা ম্যাটিয়া বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ক্লাউড, এআই, প্রযুক্তিতে দক্ষ জনশক্তির ক্ষেত্রে বৈচিত্র্য বৃদ্ধির উদ্দেশ্যে মাইক্রোসফট এই দেশগুলোর জাতীয় ডিজিটাল অ্যাজেন্ডা অর্জন করতে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবে।

মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, লিঙ্গবৈষম্য দূর করতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে রয়েছে। তবে এখনো নারীদের মৌলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্ভাবনা বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে।

মাইক্রোসফটের কোড; উইদআউট ব্যারিয়ারস উদ্যোগটি নারীদের উন্নয়নে আরও সহায়তা করবে।

কোড; উইদআউট ব্যারিয়ারসের মাধ্যমে মাইক্রোসফট প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রজন্মের নারীদের ক্ষমতায়নে কাজ করছে বলে জানান মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডেভেলপার রিলেশনসের ডিরেক্টর এবং কোড; উইদআউইট ব্যারিয়ারসের প্রোগ্রাম লিড অ্যানি ম্যাথিউ।