এশিয়াতেও কম্পিউটারকে পেছনে ফেলছে স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের পর এবার এশিয়া মহাদেশেও ব্যবহারের দিক থেকে কম্পিউটারকে ছাড়িয়ে যাচ্ছে স্মার্টফোন ও মোবাইলপণ্যের ব্যবহার। সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমিউনিক এশিয়া টেলিকম মেলায় ২০ জুন এ তথ্য জানিয়েছেন গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এলিজা নক্স।এলিজা নক্স জানিয়েছেন, এশিয়ায় ইন্টারনেট ব্যবহার বাড়ছে। ইন্টারনেট ব্যবহার করার জন্য এ অঞ্চলের মানুষের প্রথম পছন্দ হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার।নক্স বলেন, চারটি অর্থনৈতিক অঞ্চল-সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া স্মার্টফোন ব্যবহারকারীর হার যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। শুধু সিঙ্গাপুরেই ৭৪ শতাংশ ইন্টারনেট সার্চ করা হয় মোবাইলপণ্য ব্যবহার করে। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে তা ৭৮ শতাংশ। জাপানে স্মার্টফোন বা মোবাইল ফোন ব্যবহারকারীদের পণ্যতে গড়ে ৪৫টিরও বেশি অ্যাপি্লকেশন রয়েছে। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ৪২টি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একজন স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইলে গড়ে ৩২টি অ্যাপি্লকেশন রয়েছে।নক্স আরও বলেন, ২০১৫ সাল নাগাদ পৃথিবীর মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকই হবে এশিয়ার মানুষ আর এ অঞ্চলের মানুষের ইন্টারনেট অভিজ্ঞতা হবে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইলপণ্যের মাধ্যমে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।এশিয়ায় দ্রুত মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে এবং এশিয়া অন্যান্য মহাদেশ থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে বলেই মনে করেন নক্স। তঁার দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে তিন ফুট দূরত্বের মধ্যে একটি মোবাইল থাকে। আর গড়ে প্রতিদিন প্রতিটি মোবাইল ফোন ৪০ বারেরও বেশি ব্যবহার করা হচ্ছে। মোবাইলে গেম খেলা ও ভিডিও দেখার পরিমাণও বাড়ছে।গুগলের পরিকল্পনার প্রসঙ্গে নক্স জানিয়েছেন, এশিয়া অঞ্চলে ইন্টারনেট চাহিদার কথা মাথায় রেখে গুগল চলতি বছরে ৬০০ কর্মী নিয়োগ দিয়েছে এবং ৭০ কোটি ডলার খরচ করে নতুন তথ্যভান্ডার বা ডেটা সেন্টার তৈরি করছে।