এশিয়ায় ওরাকলের ক্যাম্পাস ব্যবহারকারীদের নতুন ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া মহাদেশে ওরাকলের পিপলস সফট এন্টারপ্রাইজ ক্যাম্পাস সলিউশন্স সফটওয়্যার ব্যবহারকারী উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউএস) আহ্বানে যাত্রা শুরু করল এশিয়া পিপলস সফট এন্টারপ্রাইজ ক্যাম্পাস সলিউশন্স স্পেশাল ইন্টারেন্স গ্রুপ (এশিয়া সিএসএসআইজি)। ওরাকল এবং দ্য হায়ার এডুকেশন ইউজার গ্রুপ (এইচইইউজি) উভয় প্রতিষ্ঠানই নতুন এই ফোরামকে সমর্থন জানিয়েছে। এনইউএস কম্পিউটার সেন্টারের পরিচালক টমি হোর বলেন, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তুলনায় এশিয়ায় ওরাকলের পিপলস সফট ক্যাম্পাস সলিউশন্স ব্যবহারের চিত্রটা ভিন্ন। এশিয়ার শিক্ষাপদ্ধতি পুরোপুুরি পশ্চিমা দেশগুলোর মতো নয়। ফলে এ অঞ্চলের ওরাকল সফটওয়্যার ব্যবহারকারীদের চ্যালেঞ্জগুলোও ভিন্ন। ওরাকলের এশিয়া প্যাসিফিক এডুকেশন সেক্টরের জেনারেল ম্যানেজার ডেভিড রেডিন বলেন, এশিয়ার প্রায় সব দেশেই ওরাকলের পিপলস সফট ক্যাম্পাস সলিউশন্স গ্রহণের মাত্রা ভালো। এনইউএসের এশিয়া সিএসএসআইজি গঠনের পদক্ষেপ একটি সময়োচিত এবং ভালো পদক্ষেপ। যেসব প্রতিষ্ঠান ওরাকলের পিপলস সফট ব্যবহার করে বা ব্যবহার করার চিন্তাভাবনা করছে, তাদের সবার জন্য এশিয়া সিএসএসআইজি উন্মুক্ত। এশিয়া সিএসএসআইজির জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে ২৫টি দেশ থেকে ১৪০ জন অংশ নেন। সম্মেলনে এই সফটওয়্যার ব্যবহারকারীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। এই সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ছিল ওরাকল। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল সিওন, এইচসিএল, হেক্সাওয়্যার টেকনোলজি, আইবিএম ও টেকলজিকস। ভবিষ্যতে এ সংগঠনটির সদস্যরা বছরে দু-একবার এশিয়ার যেকোনো দেশে সম্মিলিত হবেন। —বিজ্ঞপ্তি