এশিয়ায় গুগলের শক্তিশালী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল
গুগল

দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষকে আরও উন্নত সেবা দিতে শক্তিশালী দল গঠন করছে গুগল। দক্ষ ও স্নাতক প্রকৌশলী নিয়োগের মাধ্যমে এশিয়ার পরবর্তী ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়, গুগলের মতে, যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারীর চেয়ে এশিয়া অঞ্চলে প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারকারীর ব্যাপক পার্থক্য রয়েছে। কারণ এ অঞ্চলের মানুষ ল্যাপটপ বা পিসির পরিবর্তে তাঁদের প্রথম কম্পিউটিং যন্ত্র হিসেবে কমদামের স্মার্টফোন ব্যবহার করে। এ অঞ্চলে ইন্টারনেট সংযোগও সমস্যা প্রকট। ইন্টারনেটের দাম, গতি, নির্ভরশীলতার বিষয়গুলো এর সঙ্গে যুক্ত। তাই এই অঞ্চল থেকে উঠে আসা এবং সংস্কৃতিগত পার্থক্য বুঝতে সক্ষম এমন টিম গঠন করবে গুগল। এতে এ অঞ্চলের জন্য দরকারি সহায়তা দ্রুত দেওয়া সম্ভব হবে।

গুগলের সিজার সেনগুপ্তা এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘সিঙ্গাপুরে আমরা নতুন প্রকৌশলী দল তৈরি করছি। অনলাইনে আসা পরবর্তী ১০০ কোটি মানুষকে সেবা দেবে এবং তাঁদের জন্য দরকারি সেবা তৈরি করবে এই দল।’