এশিয়ায় প্রথম কার্বন ফাইবার টাওয়ার স্থাপন করবে ইডটকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ভাবনী টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনের অংশ হিসেবে কার্বন ফাইবার টাওয়ার স্থাপনের ঘোষণা দিয়েছে টাওয়ার কোম্পানি ইডটকো। মালয়েশিয়ার পুচংয়ের তামান তাসিক প্রিমায় স্থাপিত টাওয়ারটি হবে এশিয়ায় এ ধরনের প্রথম টাওয়ার। গত সোমবার এ টাওয়ার স্থাপনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ইডটকোর দাবি, কার্বন ফাইবার টাওয়ারের সুবিধা হচ্ছে, এটি গতানুগতিক স্টিলের টাওয়ারের চেয়ে ৭০ শতাংশ কম ওজনের। এটি পরিবেশবান্ধব ও অধিক শক্তিশালী। এর রক্ষণাবেক্ষণ খরচ কম।
ইডটকো গ্রুপ সিইও সুরেশ সিধু বলেন, ‘টেলিযোগাযোগ অবকাঠামো শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ইডটকো ম্যাটেরিয়াল ও উদ্ভাবনী সমাধান নিয়ে নিরীক্ষা অব্যাহত রেখেছে। কার্বন ফাইবার টাওয়ার ওজনে হালকা হওয়ায় ভবনের ছাদে সহজেই স্থাপন করা যাবে—এ জন্য ছাদের ওপর বাড়তি ওজন নিয়ে উদ্বেগও থাকবে না।’