এশীয় সাইবার গেমসের জন্য বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ থেকে ১১ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) ২০১০-এর এশীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় সাত সদস্যের বাংলাদেশ দলের নাম গত শুক্রবার ঘোষণা করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বের মাধ্যমে এশীয় চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করা হয়েছে।ডব্লিউসিজি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. ইরফান হুসেন গতকাল শনিবার প্রথম আলোকে জানান, এশীয় সাইবার গেমসে ফিফা ২০১০, ফোরজা ৩ এবং ডোটা। এর মধ্যে ডোটা দলগত গেম। আর ফোরজা ৩ এক্সবক্সে খেলতে হয়। এশিয়া পর্যায়ের এবারের প্রতিযোগিতা বাংলাদেশের খেলোয়াড়েরা হলেন ফিফা১০: আরাফাত জনি (গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঢাকা), ফরজা ৩: মো. শরফরাজ হোসেন (এ লেভেল শিক্ষার্থী); ডোটা: মোহাম্মদ সাজ্জাদুর রহমান (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস), ফয়সাল জসিম উদ্দিন (আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ), আশিকুর রহমান (নর্থসাউথ বিশ্ববিদ্যালয়), এম মহিউদ্দিন সজল (লালমাটিয়া হাউজিং সোসাইটি হায়ার সেকেন্ডারি স্কুল) ও সাদমান সাকিব রহমান (ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল)। এবারের ডব্লিউসিজি এশীয় চ্যাম্পিয়নশিপে ১৪টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। —নিজস্ব প্রতিবেদক