এস ফোর মিনি কিনলে বিনামূল্যে ডিজিটাল ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালাক্সি এস৪ মিনি স্মার্টফোনটি বিক্রিতে বিশেষ অফার ঘোষণা করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্যালাক্সি এস ফোর মিনি কিনলে স্যামসাং ডিজিটাল ক্যামেরা ইএস৯৫ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৬.২ মেগাপিক্সেলের এ ক্যামেরায় আছে ৫এক্স অপটিক্যাল জুম এবং ২.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন।
স্যামসাং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এখন সুপার সামায় অফার চালু করেছে। এই অফারে গ্যালাক্সি মিনির পাশাপাশি গ্যালাক্সি কোর এবং গ্যালাক্সি স্টার প্রোর ক্রেতারা উপহার পাবেন। গ্যালাক্সি এস ফোর মিনির দাম ৩৭ হাজার টাকা। এ অফার মে মাস জুড়ে চলবে।
স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনিতে আছে ৪.৩ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।