এসইউবি ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আয়োজনে প্রথম আন্তবিভাগ ক্রিকেট লিগ-২০১৩ এর বিজয়ী হয়েছে এসইউবির ব্যবসায় প্রশাসন বিভাগ। ১৮ নভেম্বর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে শুরু হওয়া ফাইনালে এসইউবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগকে ২ রানে হারিয়ে জয়ী হয় ব্যবসায় প্রশাসন বিভাগ। এ প্রতিযোগিতায় এসইউবির সাতটি বিভাগ অংশ নেয়। ২৪ অক্টোবর এ প্রতিযোগিতা শুরু হয়। ফাইনাল ম্যাচটি উপভোগ করেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী, ট্রেজারার ড. এম শাহজাহান, রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. মো. মাহবুবুর রহমান এবং এসইউবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।