এসএমএস ব্যাংকিং সেবা দিতে ফারমার্স ব্যাংক ও এসএসএলের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের এসএমএস ব্যাংকিং ও মোবাইল অ্যাপ্লিকেশন সেবা দিতে ফারমার্স ব্যাংকের সঙ্গে মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেড বা এসএসএল ওয়্যারলেস একটি চুক্তি করেছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে ফারমার্স ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী চৌধুরী মোস্তাক আহমেদ ও এসএসএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএসএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ছয় বছরে এসএমএস ব্যাংকিং ও মোবাইল অ্যাপ্লিকেশন সেবা দিতে ৩০টি ব্যাংকের সঙ্গে তারা চুক্তি করেছে।
ফারমার্স ব্যাংকের সঙ্গে চুক্তির ফলে গ্রাহকেরা মোবাইল ফোনে ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য জানতে পারবেন।