এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Speech change 
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ৫ নম্বর প্রশ্ন speech change নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে direct speech-এ একটি passage দেওয়া থাকবে। Passage-টিকে তোমরা indirect speech-এ পরিবর্তন করবে। এর জন্য নম্বর থাকবে ৫। প্রথমে নিয়মকানুনগুলো জেনে নেওয়া যাক।

3. Direct Speech-এ Interrogative Sentence-এর উত্তর সংক্ষিপ্ত রূপে দেওয়া থাকলেও Indirect Speech-এ তা পূর্ণ Sentence-এ লিখতে হবে। যেমন:
Direct Speech: Swapno said, ‘What are you doing?’ I said, ‘Nothing’.
Indirect Speech: Swapno asked me what I was doing. I replied that I was doing nothing.
4. Reporting Verb-টি মাঝে বা শেষে থাকলেও Indirect Speech করার সময় তাকে sentence-এর প্রথমে নিয়ে আসতে হবে। যেমন:
Direct Speech: ‘You look a little bit like my mother,’ Jerry said to the authoress, ‘Especially in the dark by the fire.’
Indirect Speech: Jerry told the authoress that she looked a little bit like his mother especially in the dark by the fire.
5. Direct Speech-এ কোনো বক্তার পর পর একাধিক উক্তি (speech) থাকলে, Indirect Speech করার সময় দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে added that, further added that, also said that, again said that ইত্যাদি ব্যবহার করতে হয়। তবে দ্বিতীয় sentence-টিকে আলাদাভাবেও লেখা যায়। যেমন:
Direct Speech: He said, ‘I can chop some wood today. I will come again tomorrow. If it is necessary I can do other works here.’
Indirect Speech: He said that he could chop some wood that day. He added that he would come again the next day. He further added that if it was necessary he could do other works there.
6. আবার একাধিক Interrogative Sentence-এর ক্ষেত্রে যদি একই speaker বা বক্তা থাকে. সেক্ষেত্রে পরবর্তী Sentence-গুলো again asked/also asked/further asked দ্বারা যুক্ত হয়। যেমন:
Direct Speech: The man said to the boy, ‘Why do you disturb me? Have you performed your own duty?’
Indirect Speech: The man asked the boy why he (boy) disturbed him. He (the man) again asked the boy if he had performed his own duty.

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল