বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক বিজ্ঞানের সমাজ অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পৌরনীতি
২৫. প্রধানমন্ত্রী নিয়োগ দেন?
ক. অ্যাটর্নি জেনারেল খ. রাষ্ট্রদূত
গ. উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা
ঘ. সেনাবাহিনীর প্রধান
উত্তর: গ. উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা
২৬. নির্বাহী বিভাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে আইনসভার করণীয়—
i. নানা বিষয়ে প্রশ্ন করা
ii. বাজেটের ওপর আলোচনা সমালোচনা করা iii. অনাস্থা জ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৭. যুদ্ধ ঘোষণায় কার সম্মতি প্রয়োজন?
ক. রাষ্ট্রপতির খ. প্রধানমন্ত্রীর
গ. জাতীয় সংসদের
ঘ. সেনাবাহিনীর প্রধানের
উত্তর: গ. জাতীয় সংসদের
২৮. বাংলাদেশে—
i. সংসদীয় সরকারব্যবস্থা প্রচলিত
ii. প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা দায়িত্বশীল
iii. সরকারের দায়িত্বশীল ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
২৯. বিচার বিভাগ দেশে—
i. ন্যায়বিচার প্রতিষ্ঠা করে
ii. নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করে
iii. দক্ষ শাসন প্রতিষ্ঠা করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
৩০. সেশন জজ হচ্ছেন—
i. জেলার প্রধান বিচারক
ii. জেলার দেওয়ানি মামলার বিচারক
iii. জেলার ফৌজদারি মামলার বিচারক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩১. কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের প্রধান উদ্দেশ্য—
i. প্রশাসন পরিচালনা ii. জনকল্যাণ সাধন
iii. আইন মান্য করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৩২. প্রশাসনিক কাঠামোয় কয়টি স্তর?
ক. দুটি খ. চারটি গ. ছয়টি ঘ. সাতটি
উত্তর: ঘ. সাতটি
৩৩. মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকেন?
ক. মন্ত্রী খ. সচিব গ. মহাপরিচালক
ঘ. প্রশাসনিক প্রধান
উত্তর: খ. সচিব
৩৪. বাংলাদেশে প্রশাসনিক উপজেলার সংখ্যা—
ক. ৪৮০ খ. ৪৮১ গ. ৪৮২ ঘ. ৪৮৩
উত্তর: খ. ৪৮১
৩৫. ইকবাল সাহেব ১৫ সদস্যবিশিষ্ট একটি স্থানীয় সংস্থার চেয়ারম্যান, তাঁর সংস্থার নাম—
ক. ইউনিয়ন পরিষদ খ. জেলা পরিষদ
গ. পৌরসভা ঘ. সিটি করপোরেশন
উত্তর: গ. পৌরসভা
৩৬. ইকবাল সাহেবের কাজ হলো—
i. খেয়াঘাট নির্মাণ
ii. শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান
iii. রাস্তাঘাট পরিষ্কার রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৭. বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদ—
ক. ৪৮৮৪ টি খ. ৪৮৯৪ টি
গ. ৪৪৯৮ টি ঘ. ৪৪৮৯ টি
উত্তর: গ. ৪৪৯৮ টি
৩৮. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষি উন্নয়নে অধিক গুরুত্ব দেবেন—
i. সমবায় পদ্ধতিতে চাষাবাদ
ii. উন্নত বীজ, কীটনাশক, সার বিতরণ
iii. বাঁধ নির্মাণ ও সেচের সুব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৯. কোন ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা ছিল?
i. বর্ণবৈষম্য দূরীকরণ ii. নিরস্ত্রীকরণ
iii. সুয়েজ সংকট সমাধানে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ