এসএসসি পরীক্ষা-২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১

প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিয়ো। আমি তোমাদের ‘গণিত’ বিষয়ের ওপর ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি এতে তোমরা উপকৃত হবে। আজ তোমাদের বীজগণিতের প্রথম অধ্যায় থেকে ‘সেট’ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং একটি গাণিতিক সমস্যার সমাধান করব।

সেট: বাস্তব জগৎ বা চিন্তাজগতের পরস্পর স্বতন্ত্র এক জাতীয় কতগুলো বস্তুর সুনির্ধারিত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে।

সেটের প্রকাশ: সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হরফ (A, B, C, X, Y, Z ইত্যাদি) এবং সেটের উপাদান বা সদস্যকে ইংরেজি বর্ণমালার ছোট হরফ (a, b, c, x, y, z ইত্যাদি) দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলো সংখ্যার মাধ্যমেও প্রকাশ করা যায়। যেমন: 1, 2, 3, 4 ইত্যাদি।

সেট প্রকাশের পদ্ধতি:

সেট প্রকাশের পদ্ধতি দুটি। যথা—

                      ১। তালিকা পদ্ধতি বা রোস্টার পদ্ধতি

                      ২। সেট গঠন পদ্ধতি

১। তালিকা পদ্ধতি বা রোস্টার পদ্ধতি

এ পদ্ধতিতে সেটের উপাদানসমূহকে বাঁকা বন্ধনী { } (Curly bracket) দ্বারা আবদ্ধ রাখা হয় এবং উপাদানগুলোকে পরস্পর থেকে পৃথক করার জন্য কমা (,) ব্যবহার করা হয়।

যেমন:     A = {1, 2, 3, 4, 5, 6},

B = {a, b, c, d}

২। সেট গঠন পদ্ধতি:

এ পদ্ধতিতে সেটের উপাদানসমূহের সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে প্রকাশ করা হয়। যেমন—সব জোড় স্বাভাবিক সংখ্যার সেট B হলে সেট গঠন পদ্ধতিতে,

         B = {x : x জোড় স্বাভাবিক সংখ্যা }

অথবা, B = {x½x জোড় স্বাভাবিক সংখ্যা}

# সেট গঠন পদ্ধতি বর্ণনায় (:) বা (½) চিহ্নকে যেন (Such that) পড়া হয়।

সেটের উপাদান (Element):

সেটের মধ্যে আছে এমন প্রত্যেক বস্তুকে বা সেটের অন্তর্ভুক্ত বস্তুসমূহকে সেটের উপাদান (element) বা সদস্য (member) বলা হয়। যেমন—

X যদি A সেটের সদস্য হয়, তবে তাকে XÎA প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।

X যদি A সেটের সদস্য না হয়, তবে তাকে XÏA প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।

# এখানে Î প্রতীকটি গ্রিক অক্ষর Epsilon (এপসাইলন) থেকে উদ্ভূত। গ্রিক ভাষায় Î কে পড়া হয় ‘Belongs to’

# উপরিউক্ত বিষয়াবলির পরিপ্রেক্ষিতে নিচে একটি গাণিতিক সমস্যার সমাধান করা হলো।

প্রশ্ন: নিচের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো:

{XÎN:X2>15 এবং X3<100}

সমাধান: যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 থেকে বড় এবং ঘন 100 অপেক্ষা ছোট তাদের সেট।

জানা আছে, N = {1, 2, 3, 4, 5, .......}

X = 1 হলে X2  = 1

প্রদত্ত শর্ত সমর্থন করে না।

X = 2 হলে X2  = 4

প্রদত্ত শর্ত সমর্থন করে না।

X = 3 হলে X2  = 9

প্রদত্ত শর্ত সমর্থন করে না।

X = 4 হলে X2 = 16>15 এবং X3 = 64<100,

প্রদত্ত শর্ত সমর্থন করে।

X = 5 হলে X2 = 25>15 এবং X3 = 125<100,

প্রদত্ত শর্ত সমর্থন করে না।

এখানে X = 4 হলে প্রদত্ত শর্ত সমর্থন করে।

নির্ণেয় সেট = {4}

Ans: {4}

এসএসসি পরীক্ষা: বাংলা ২য়পত্রnমডেল টেস্ট-৮

সঠিক উত্তর: ১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. গ ৯. ঘ     ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. গ        ১৯. ঘ ২০.ঘ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ       ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. গ ৩৭. ক ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. গ ৪৪. খ ৪৫. ক।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা