
বহুনির্বাচনী প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।
প্রশ্ন: সম্ভাবনাময় অর্থকরী ফসল—
ক. মসলা খ. চা গ. রেশম ঘ. রবার
সঠিক উত্তর: গ।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
ক. শিল্প খ. কৃষি গ. ব্যবসা
ঘ. আমদানি-রপ্তানি
সঠিক উত্তর: ক।
প্রশ্ন: নিচের শস্যগুলোর কোনগুলো খাদ্যশস্য?
ক. পাট, চা ও ধান খ. আখ, তামাক ও মসলা গ. ধান, গম ও ডাল
ঘ. চা, আখ ও যব
সঠিক উত্তর: গ।
প্রশ্ন: বৃহৎ শিল্পের উৎপাদিত দ্রব্য—
ক. প্লাস্টিকের খেলনা খ. ঝিনুকের তৈরি খেলনা গ. প্রসাধনী ঘ. কাগজ
সঠিক উত্তর: ঘ।
প্রশ্ন: মাটির তৈরী পাত্র কোন ধরনের শিল্প?
ক. বৃহদায়তন খ. মাঝারি গ. ক্ষুদ্র ঘ. কুটির। সঠিক উত্তর: ঘ।
প্রশ্ন: কোন মালিকানায় বাংলাদেশের ক্ষুদ্র শিল্পগুলো পরিচালিত হয়?
ক. সরকারি খ. ব্যক্তিগত গ. সরকারি ও ব্যক্তিগত ঘ. বিদেশি
সঠিক উত্তর: খ।
প্রশ্ন: শিল্পায়নের জন্য আমাদের দেশে কোন দিকে নজর দেওয়া প্রয়োজন?
ক. রপ্তানি বৃদ্ধির দিকে নজর দেওয়া খ. বিদ্যুৎসহ শক্তি সম্পদের উন্নয়ন গ. পররাষ্ট্রনীতির উন্নয়ন
ঘ. শিক্ষা বিস্তার
সঠিক উত্তর: খ।
# শরীফ সাহেব সাভারে একটি সাবান তৈরির কারখানা করেছেন।
প্রশ্ন: আতিক সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
ক. কুটির খ. ক্ষুদ গ. মাঝারি
ঘ. বৃহদায়তন। সঠিক উত্তর: খ।
প্রশ্ন: কোথায় দুটি সিমেন্ট কারখানা অবস্থিত?
ক. ছাতক খ. কিশোরগঞ্জ
গ. কুমিল্লা ঘ. আশুগঞ্জ
সঠিক উত্তর: ক।
প্রশ্ন: আয়তন অনুসারে বাজার কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ প্রকার
সঠিক উত্তর : ক।
প্রশ্ন: কোন দ্রব্যটির বাজার অতি স্বল্পকালীন? ক. ফলমূল খ. হীরা
গ. পাট ঘ. শুঁটকি মাছ
সঠিক উত্তর: ক।
প্রশ্ন: মোবাইল সেট—
i. স্থানীয় বাজারের উদাহরণ
ii. জাতীয় বাজারের উদাহরণ
iii. আন্তর্জাতিক বাজারের উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক. i. খ. ii. গ. iii. ঘ. ii. ও iii.
সঠিক উত্তর: গ।
প্রশ্ন: একজন বিক্রেতার বাজারকে কোন বাজার বলা হয়?
ক. পূর্ণ প্রতিযোগিতার বাজার
খ. একচেটিয়া বাজার গ. অলিগলি
ঘ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
সঠিক উত্তর: খ।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী