
গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
বই পড়া
২৯। ‘বই পড়া’ প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. আমাদের দেশের ভুল শিক্ষাপদ্ধতির ব্যাখ্যা
খ. সাহিত্যচর্চার জন্য জাতির প্রতি গুরুত্বারোপ
গ. বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
ঘ. জ্ঞানার্জনের উপদেশ
সঠিক উত্তর: খ. সাহিত্যচর্চার জন্য জাতির প্রতি গুরুত্বারোপ
৩০। লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দেওয়ার কারণ কী?
ক. বিজ্ঞানচর্চার জন্য খ. ধর্মীয়চর্চায় জ্ঞানার্জনের জন্য
গ. পরীক্ষার ফল ভালো না করানোর জন্য
ঘ. স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য
সঠিক উত্তর: ঘ. স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য
৩১। ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’—এ উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
ক. রোগ-ব্যাধি সম্পর্কে
খ. আমাদের শিক্ষা-সম্পর্কিত দৃষ্টিভঙ্গি
গ. আমাদের কুঅভ্যাস সম্পর্কে
ঘ. আমাদের অশিক্ষা ও কুসংস্কার
সঠিক উত্তর: খ. আমাদের শিক্ষা-সম্পর্কিত দৃষ্টিভঙ্গি
৩২। প্রমথ চৌধুরীর মতে, ‘লাইব্রেরি’ কী?
ক. পড়ার জায়গা খ. শিক্ষিত হওয়ার জায়গা
গ. পড়ার চিড়িয়াখানা ঘ. মনের হাসপাতাল
সঠিক উত্তর: ঘ. মনের হাসপাতাল
৩৩। সাহিত্যচর্চা শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?
ক. শিক্ষার প্রসার ঘটায়
খ. শিক্ষার ক্ষেত্র সৃষ্টি করে
গ. শিক্ষার গুরুত্ব সৃষ্টি করে
ঘ. শিক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে
সঠিক উত্তর: ঘ. শিক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে
৩৪। আজকের মানুষ শিক্ষাকে কোন দৃষ্টিতে দেখে?
ক. ভালো দৃষ্টিতে খ. চাকরি লাভের পথ হিসেবে গ. জ্ঞানার্জনের পথ হিসেবে ঘ. খারাপ দৃষ্টিতে
সঠিক উত্তর: খ. চাকরি লাভের পথ হিসেবে
৩৫। সাহিত্যচর্চা কেন আবশ্যক বলে লেখক মনে করেন?
ক. মানসিক উৎকর্ষতার জন্য খ. জ্ঞানের জন্য
গ. প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ঘ. জাতির জন্য
সঠিক উত্তর: ক. মানসিক উৎকর্ষতার জন্য
৩৬। ‘আমাদের জাত মানুষ হবে’ বলতে লেখক ‘বই পড়া’ প্রবন্ধে কী বুঝিয়েছেন?
ক. সবাই শিক্ষিত হবে খ. সবাই মর্যাদাবান হবে গ. সবাই উন্নত হবে ঘ. সবাই সচেতন হবে
সঠিক উত্তর: ক. সবাই শিক্ষিত হবে
৩৭। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।’—‘বই পড়া’ প্রবন্ধে ‘মনের দাবি’ বলতে কী বোঝানো হয়েছে?
i. সাহিত্যচর্চা ii. শিক্ষা লাভ iii. জ্ঞানার্জন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
সঠিক উত্তর: গ. i ও iii।
মহেশ
১। গফুর একটা কথারও জবাব দিল না কেন?
ক. অনুশোচনায় খ. ভয়ে গ. ক্ষোভে ঘ. দুঃখে
সঠিক উত্তর: ঘ. দুঃখে
২। গফুর তর্করত্নের কাছে কয় কাহন খড় ধার চেয়েছিল?
ক. দুই কাহন খ. তিন কাহন
গ. চার কাহন ঘ. পাঁচ কাহন
সঠিক উত্তর: ক. দুই কাহন
৩। ‘মহেশ’ গল্পে নিচের কোনটি বর্ণিত হয়েছে?
ক. দরিদ্র ও নীচুস্তরের মানুষের জীবনকাহিনি
খ. মধ্য নাগরিকদের জীবনকাহিনি
গ. জমিদারের অত্যাচারের কাহিনি
ঘ. উঁচুস্তরের মানুষের জীবনকাহিনি।
সঠিক উত্তর: ক. দরিদ্র ও নীচুস্তরের মানুষের জীবনকাহিনি।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল