এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
গদ্য 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

 জাগো গো ভগিনী
৩৪। বেগম রোকেয়া জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. সুধাভান্ডারের সঙ্গে খ. বুদ্ধির সঙ্গে
গ. নীলকান্তমণির সঙ্গে ঘ. উন্নতির সঙ্গে
সঠিক উত্তর: ক. সুধাভান্ডারের সঙ্গে
৩৫। কোন কথার মাধ্যমে বেগম রোকেয়া নারী জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন?
ক. উন্নতির চেষ্টা করা নারীদের কর্তব্য
খ. সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে
গ. কন্যাগুলোকে সুশিক্ষিত করে কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও
ঘ. অতএব জাগো গো ভগিনী
সঠিক উত্তর: গ. কন্যাগুলোকে সুশিক্ষিত করে কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও
৩৬। বেগম রোকেয়ার কোন উক্তিতে ওই ঐক্যের দিকটি ফুটে উঠেছে?
ক. স্ত্রীশিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে
খ. নারীর অন্তর, বাহির, হূদয় দাসী হয়ে পড়েছে
গ. নারীর কাজ সস্তায় বিক্রি হয়
ঘ. আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী
সঠিক উত্তর: ক. স্ত্রীশিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে
৩৭। ‘আমাদিগকে ওইরূপ বিবিধ নির্যাতন সহ্য করিয়া জাগিতে হইবেই।’ ‘ওইরূপ বিবিধ নির্যাতন’ কী কী?
ক. ধর্মবিরোধী কাজ বলে এর নির্যাতন
খ. নারীর মিছিলের নানা প্রতিকূলতা
গ. সমাজ, স্বামী, সংসার কর্তৃক নিন্দা ও অসহযোগিতা
ঘ. রাষ্ট্র কর্তৃক সৃষ্ট নানা বাধা
সঠিক উত্তর: গ. সমাজ, স্বামী, সংসার কর্তৃক নিন্দা ও অসহযোগিতা
৩৮। ‘পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না’—লেখিকার এ মতামতের প্রকৃত কারণ কী?
ক. পাস করা বিদ্যায় শুধু সার্টিফিকেট পাওয়া যায়
খ. পাস করা বিদ্যায় সৃজনশীলতা প্রাধান্য পায় না
গ. পাস করলে শিক্ষার উদ্দেশ্য বিফলে যায়
ঘ. পাস না করেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়
সঠিক উত্তর: খ. পাস করা বিদ্যায় সৃজনশীলতা প্রাধান্য পায় না
৩৯। ‘আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব’—উক্তিটি থেকে যা বোঝা যায়, তা কী?
ক. কৃষিকাজের প্রতি লেখিকার আগ্রহ
খ. নারীর জন্য কৃষিকাজই উপযুক্ত
গ. উপার্জনই গুরুত্বপূর্ণ ক্ষেত্র নয়
ঘ. রাজকর্মে নারীরা যোগ্য ছিল
সঠিক উত্তর: গ. উপার্জনই গুরুত্বপূর্ণ ক্ষেত্র নয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল