প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৫১. সঞ্চিত অর্থ উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহূত হলে তাকে—
i. মূলধন বলে ii. বিনিয়োগ বলে iii. উৎপাদন বলে
নিচের কোনটি সঠিক ?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ
৪৫২. বাংলাদেশের শ্রমশক্তির কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
ক. ৪০ % খ. ৪৫ % গ. ৫০ % ঘ. ৫৫ %
সঠিক উত্তর: গ
৪৫৩. নদী-পুকুরের পানি কোন ধরনের দ্রব্য?
ক. অর্থনৈতিক দ্রব্য খ. অবাধলভ্য দ্রব্য
গ. স্থায়ী ভোগ্য দ্রব্য ঘ. অস্থায়ী ভোগ্য দ্রব্য
সঠিক উত্তর : খ
# অনুচ্ছেদটি পড়ো নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
মজিদ সাহেবের এক একর জমিতে পাঁচজন শ্রমিক নিয়োগ করে প্রথম দফায় ৫০ মণ ধান উৎপাদন করেন। দ্বিতীয় দফায় ছয়জন শ্রমিক নিয়োগ করে ৫৪ মণ ধান উৎপাদন করেন।
৪৫৪. এখানে প্রান্তিক উৎপাদন কত?
ক. ২ মণ খ. ৩ মণ গ. ৪ মণ ঘ. ৫ মণ
সঠিক উত্তর: গ
৪৫৫. দ্বিতীয় দফায় গড় উৎপাদন কত?
ক. ৮ মণ খ. ৯ মণ গ. ১০ মণ ঘ. ১১ মণ
সঠিক উত্তর: খ
# অনুচ্ছেদটি পড়ো নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
তাহসিন প্রথম পেয়ারা থেকে ৫ টাকা, দ্বিতীয় পেয়ারা থেকে ৯ টাকা, তৃতীয় পেয়ারা থেকে ১২ টাকার সমপরিমাণ উপযোগ লাভ করে।
৪৫৬. তাহসীনের তৃতীয় পেয়ারার প্রান্তিক উপযোগ কত? ক. ৫ টাকা খ. ৪ টাকা গ. ৩ টাকা ঘ. ২ টাকা
সঠিক উত্তর : গ
৪৫৬. তাহসিনের উক্ত আচরণে—
i. স্বাভাবিক অবস্থা প্রকাশ পেয়েছে
ii. পেয়ারার প্রতি আকর্ষণ অপরিবর্তিত রয়েছে
iii. পেয়ারার প্রতি প্রাপ্তিক উপযোগ ক্রমান্বয়ে কমেছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তর: গ
৪৫৭. উৎপাদনের উপকরণ কয়টি?
ক. দুটি খ. চারটি গ. ছয়টি ঘ. আটটি
সঠিক উত্তর: খ
৪৫৮. কোন ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না?
ক. স্থির ব্যয় খ. মোট ব্যয়
গ. প্রকাশ্য ব্যয় ঘ. অপ্রকাশ্য ব্যয়
সঠিক উত্তর: ঘ
# ওপরের চিত্রটি দেখে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও
৪৫৯. সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন বিন্দুতে শ্রমের পরিমাণ কতটুকু?
ক. OL খ. OL1 গ. OL2 ঘ. OL3
সঠিক উত্তর: খ।
৪৬০. MP রেখার ওপরের আকৃতি থেকে বোঝা যায়— i. উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে
ii. প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে
iii. উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ।
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল