এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ২০, সময়: ১০ মিনিট
১। জাবেদাকে সহকারী বই বলার কারণ কোনটি?
ক. জাবেদায় লেনদেন সংরক্ষিত হয়
খ. লেনদেনের কারণ জাবেদা থেকে জানা যায় গ. জাবেদায় তারিখের ক্রমানুযায়ী লেনদেন লেখা হয়
ঘ.খতিয়ান তৈরিতে জাবেদা সহায়ক
২। নীতিগত ভুল রেওয়ামিলে ধরা পড়ে না বলে একে বলা হয় রেওয়ামিলের — i. সীমাবদ্ধতা
ii. ব্যতিক্রম iii. সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ঘ. i, iii
৩। লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের সমান হবে কারণ— ক. মোট আয় = মোট দায়
খ. মোট সম্পদ = মোট দায়
গ. মোট সম্পদ = মোট আয়
ঘ. মোট আয় = মোট ব্যয়
৪। কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে? ক. ভাড়া খ. সুদ
গ. বাট্টা ঘ. উপভাড়া
৫। উদ্বৃত্তপত্রে সম্পত্তি ও দায় সাজানোর পদ্ধতি কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ২টি
৬। রেওয়ামিলের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা খ. খতিয়ানের জেরগুলো একত্র করা গ. জের নির্ণয়ের সঠিকতা যাচাই করা ঘ. হিসাব রক্ষণের ভুলত্রুটি যাচাই করা
৭। আসবাবপত্র ক্রয়, ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলে কোন ধরনের ভুল সংঘটিত হবে?
ক. পরিপূরক ভুল খ. নীতিগত ভুল
গ. বাদ পড়ার ভুল ঘ. লেখার ভুল
৮। নিচের কোনটিকে সাময়িক হিসাব বলা হয়?
ক. অনিশ্চিত হিসাব খ. নগদান হিসাব গ. লাভ-ক্ষতি হিসাব
ঘ. কোনোটিই নয়
৯। ডেবিট নোট কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. অচেনা ক্রেতা ঘ. ক্যাশিয়ার
১০। মালিক ব্যবসায়ে ২০,০০০ টাকা বিনিয়োগ করলো। এই লেনদেনটির সঠিক জাবেদা হবে—
ক. উত্তোলন হি. ডেবিট এবং নগদান হি. ক্রেডিট খ. নগদান হি. ডেবিট এবং মূলধন হি. ক্রেডিট গ. মূলধন হি. ডেবিট এবং উত্তোলন হি. ক্রেডিট ঘ. নগদান হি. ডেবিট এবং উত্তোলন হি. ক্রেডিট
১১। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না—
ক. সমাপনী মজুদ পণ্য
খ. প্রারম্ভিক ক্যাশ গ. প্রারম্ভিক ব্যাংকে জমা ঘ. সবগুলো
১২। কোন বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না? i. কারবারি বাট্টা ii. নগদ বাট্টা
iii. ক্রয় বাট্টা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i, ii ঘ. i, iii
১৩। দেনাদারের কাছ থেকে ১০,০০০ টাকা পাওনার নিষ্পত্তি সাপেক্ষে ৯,৮০০ টাকা পাওয়া গেল। এখানে ২০০ টাকা—
i. ছাড় ii. বাট্টা iii. প্রাপ্ত বাট্টা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. ii, iii গ. i, iii ঘ. i, ii
১৪। মূলধন =?
ক. মোট সম্পদ - মোট ব্যয়
খ. মোট সম্পদ - মোট আয়
গ. মোট সম্পদ - মোট দায়
ঘ. মোট আয় - মোট ব্যয়
১৫। ধারে আসবাবপত্র ক্রয় এই লেনদেনটি অন্তর্ভুক্ত হবে?
ক. প্রাথমিক জাবেদায়
খ. প্রকৃত জাবেদায়
গ. প্রারম্ভিক জাবেদায়
ঘ. সমাপনী জাবেদায়
১৬। বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি বাদ দিতে হয়?
ক. প্রারম্ভিক মজুদ পণ্য
খ. সমাপনী মজুদ পণ্য
গ. ক্রয় ঘ. বিক্রয়
১৭। তরল অগ্রাধিকার পদ্ধতিতে উদ্বৃত্তপত্রে সম্পত্তি পাশে সর্বপ্রথম বসে—ক. দেনাদার খ. হাতে নগদ
গ. প্রাপ্য বিল ঘ. সমাপনী মজুদ
১৮। সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে অনুসরণ করা হয়—
ক. ব্যবসায়িক সত্তা নীতি
খ. রক্ষণশীলতার নীতি
গ. চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি ঘ. কোনোটিই নয়
১৯। রেওয়ামিলে বিমা সেলামির পরিমাণ ৩০০০ টাকা, যা ১৫ মাসের জন্য প্রদত্ত। অগ্রিম বিমা সেলামি—
ক. ৫০০ টাকা খ. ৪০০ টাকা
গ. ৬০০ টাকা ঘ. ১,০০০ টাকা
২০। কমিশন অর্জিত হয়েছে ৫০০ টাকা। এই লেনদেনটির ফলে —
i. আয় বেড়েছে ii. সম্পদ বেড়েছে iii. দায় বেড়েছে
কোনটি সঠিক?
ক. iii খ. i, iii গ. i, ii ঘ. ii, iii

উত্তর ছাপা হবে আগামীকাল