মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক, কলেজ, ঢাকা:a:
বহুনির্বাচনীপ্রশ্নোত্তরn
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।
# উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত,’
৪৬। উদ্দীপকটির সঙ্গে নিচের কোন কবিতার ভাবগত ঐক্য রয়েছে?
ক. বাংলা আমার খ. বৃক্ষ
গ. সাত সাগরের মাঝি ঘ. জয়যাত্রা
৪৭। ওই ভাবটি প্রতিফলিত হয়েছে কোন চরণে?
ক. দুধারে তাহার বিটপীর শ্রেণী হেরিলে জুড়ায় হিয়া
খ. শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায়
গ. মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধা
ঘ. অজস্র মৃত্যুরে লঙিঘ, হে নবীন, চলো অনায়াসে
৪৮। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক. চতুর্দশপদী কবিতা খ. অমিত্রাক্ষর ছন্দ
গ. একেই কি বলে সভ্যতা
ঘ. মেঘনাদবধ কাব্য
৪৯। মুহম্মদ জাফর ইকবাল কত সালে বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কার লাভ করেন?
ক. ২০০৪ খ. ২০০৫ গ. ২০০৬ ঘ. ২০০৭
৫০। কাননের পথে কে লহর খেলছে?
ক. ফুলের পাপড়ি খ. শুকনো পাতা
গ. হিজল ফুল ঘ. জলধারা
৫১। লালন ফকির তাঁর গানে‘আজব কারখানা’ কথাটিতে কোনটিকে বুঝিয়েছেন?
ক. মানবসত্তা খ. মানবচেতনা
গ. মানবদেহ ঘ. মানবহূদয়
# উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না!’
৫২। উদ্দীপকের বক্তব্য কোন কবিতার ভাববস্তুকে নির্দেশ করে?
ক. পরার্থে খ. ধনধান্য পুষ্পভরা
গ. মাগো ওরা বলে ঘ. জয়যাত্রা
৫৩। উলিখিত বক্তব্য সমর্থন করে নিচের যে মন্তব্য, তা হলো—
i. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ
ii. মনের সংকীর্ণতা পরিহারের আহ্বান
iii. শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের জয়গান
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫৪। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব কোন বাহিনীর সদস্য ছিলেন?
ক. নৌ খ. ইপিআর গ. বিমান ঘ. সেনা
৫৫। পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
ক. উপকথা খ. ছড়া গ. প্রবাদ ঘ. পল্লিগান
৫৬।‘দুরন্ত পথিক’ কথিকাটি কোন গ্রন্থ থেকে গৃহীত?
ক. রিক্তের বেদন খ. ব্যথার দান
গ. মৃত্যুক্ষুধা ঘ. শিউলিমালা
৫৭।‘শতদল’ শব্দের অর্থ কী?
ক. কদম ফুল খ. পদ্ম ফুল
গ. জুঁই ফুল ঘ. কাশ ফুল।
বাংলা ১মপত্রn
সঠিক উত্তর: ৪৬. খ ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ক ৫০. ঘ ৫১. গ ৫২. ক ৫৩. ঘ ৫৪. খ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. খ।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল