এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনীপ্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে।
১৫৮। কলকাতায় ঘরের মধ্যে ফটিক কীভাবে ছিল?
ক. আদরে খ. সম্মানে গ. তাচ্ছিল্যে ঘ. অনাদারে
সঠিক উত্তর: ঘ. অনাদারে

১৫৯।‘অর্থব্যক্তি’—অর্থ কী?
ক. সম্পদশালী খ. ব্যক্তিত্বসম্পন্ন
গ. অর্থ প্রকাশ ঘ. অর্থের জন্য ব্যক্তি

সঠিক উত্তর: গ. অর্থ প্রকাশ

১৬০।‘পরিভাষা’ বলতে কী বোঝায়?

ক. পরিহাস খ. পরিতাপ গ. সুন্দর ভাষা

ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ

সঠিক উত্তর: ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ

১৬১। সহজবোধ্য তথা সহজে বোঝা যায় এমন রচনাগুণের নাম কী?

ক. অর্থব্যক্তি খ. বর্ণনাত্মক

গ. প্রাঞ্জলতা ঘ. রসাত্মক

সঠিক উত্তর: গ. প্রাঞ্জলতা

১৬২। কোন কথা বাড়াতে প্রাবন্ধিক নিষেধ করেছেন?

ক. অস্পষ্ট খ. দুর্বোধ্য গ. অপ্রয়োজনীয় ঘ. অনর্থক

সঠিক উত্তর: ঘ. অনর্থক।

১৬৩। মনের ভাব ঠিক ব্যক্ত হয় কিসের কারণে?

ক. সরলতার খ. সংস্কৃত শব্দের

গ. অর্থব্যক্তির ঘ. প্রাঞ্জলতার

সঠিক উত্তর: গ. অর্থব্যক্তির

১৬৪। যেকোনো লেখা বৃথা হয়ে যায় কোন গুণের অনুপস্থিতিতে?

ক. অর্থব্যক্তি খ. প্রাঞ্জলতা

গ. সুভাষণ ঘ. বাগ্ধারা

সঠিক উত্তর: খ. প্রাঞ্জলতা

১৬৫।‘ইসতিহার’ শব্দের কী নেই?

ক. অর্থ খ. লৌকিকতা

গ. অর্থের গোল ঘ. যোগ্যতা

সঠিক উত্তর: গ. অর্থের গোল

১৬৬।‘Folklore Society’—কী?

ক. সাংস্কৃতিক সংঘ খ. ফুটবল খেলার ক্লাব

গ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা

ঘ. পুঁথিসংগ্রহকারী ব্যক্তিবর্গ

সঠিক উত্তর: গ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা।

১৬৭। মনসুর বয়াতি কে?

ক. প্রখ্যাত গায়ক খ. প্রখ্যাত সাহিত্যিক

গ. প্রখ্যাত অভিনেতা ঘ. প্রখ্যাত লোককবি

সঠিক উত্তর: ঘ. প্রখ্যাত লোককবি

১৬৮।‘Folklore’—কথাটির উদ্ভাবক কে?

ক. উইলিয়াম থমস খ. রোমাঁ রোলাঁ গ. উইলিয়াম শেক্সপিয়ার ঘ. জন কিটস

সঠিক উত্তর: ক. উইলিয়াম থমস

১৬৯।‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের আলোকে অমূল্য রত্নবিশেষ কোনটি?

ক. ছড়া খ. উপকথা গ. পল্লিগান ঘ. খনার বচন

সঠিক উত্তর: গ. পল্লিগান

১৭০।‘ঠাকুরমার ঝুলি’—কার লেখা?

ক. জসীমউদ্দীন খ. দক্ষিণারঞ্জন মিত্র

গ. ফররুখ আহমদ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

সঠিক উত্তর: খ. দক্ষিণারঞ্জন মিত্র

১৭১।‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?

ক. প্রাচীন যুগের মৃত লোক খ. প্রাচীন শাস্ত্রবিদ

গ. পুরাতত্ত্ববিদ ঘ. মাটিবিষয়ক বিদ্যা

সঠিক উত্তর: গ. পুরাতত্ত্ববিদ

১৭২। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লিসাহিত্যের এখনো সমাদর করে কারা?

ক. পণ্ডিতেরা খ. কবিরা

গ. পাড়াগাঁয়ের লোকেরা ঘ. শহুরে লোকেরা

সঠিক উত্তর: গ. পাড়াগাঁয়ের লোকের

১৭৩।‘সমাচ্ছন্ন’ শব্দের অর্থ কী?

ক. আহ্লাদিত খ. সামীপ্য গ. অভিভূত

ঘ. সমাহিত করা হয়েছে এমন

সঠিক উত্তর: গ. অভিভূত

১৭৪।‘পুলকদীপ্তি’ শব্দের অর্থ কী?

ক. পুলকে দৃশ্যমান হওয়া খ. অভিভূত

গ. আনন্দের উদ্ভাস ঘ. পুলকিত হওয়া

সঠিক উত্তর: গ. আনন্দের উদ্ভাস।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা