এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Speech change 
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ৫ নম্বর প্রশ্ন অর্থাৎ speech change নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে direct speech-এ একটি passage দেওয়া থাকবে। Passage-টিকে তোমরা indirect speech-এ পরিবর্তন করবে। এর জন্য নম্বর থাকবে ৫। প্রথমে নিয়মকানুনগুলো জেনে নেওয়া যাক।
1. প্রথমে পুরো Passage-টি ভালোভাবে পড়ে speaker (বক্তা) অর্থাৎ যিনি কথা বলছেন এবং Person to (শ্রোতা) যার সঙ্গে কথা বলছেন তা নির্ণয় করতে হবে। এরপরে Reported speech-গুলো কী ধরনের sentence তা নির্ণয় করতে হবে। অতঃপর প্রতিটি sentence-কে তার নিজস্ব নিয়মনীতি অনুসারে পরিবর্তন করতে হবে। যেমন:
Direct Speech: ‘I want you to accomplish every task sincerely. If you follow my words, you will certainly succeed in life,’ grandfather said to his grandson.
Indirect Speech: Grandfather told his grandson that he (gf) wanted him (gs) to accomplish every task sincerely. He (gf) added that if he (gs) followed his (gf) words, he (gs) would certainly succeed in life.
এখানে speaker হচ্ছে grandfather এবং শ্রোতা হচ্ছে grandson.
2. Direct Speech-G reporting verb-এর subject যদি অনুল্লেখিত থাকে সেক্ষেত্রে subject হিসেবে the speaker এবং object অনুল্লেখিত থাকলে object হিসেবে the person spoken to ব্যবহূত হয়। যেমন:
Direct Speech: ‘Give me the pen.’
Indirect Speech: The speaker told the person spoken to give him the pen.

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল