এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Speech change 
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ৫ নম্বর প্রশ্ন অর্থাৎ speech change নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে direct speech-এ একটি passage দেওয়া থাকবে। Passage-টিকে তোমরা indirect speech-এ পরিবর্তন করবে। এর জন্য নম্বর থাকবে ৫।
7. Reporting Speech-এ ‘Yes’ or ‘No’ থাকলে Indirect Speech করার সময় যথাক্রমে replied in the affirmative that এবং replied in the negative that ব্যবহার করতে হয়। বা Subject + আগের Interrogative Sentence-এর সঙ্গে সংগতিপূর্ণ appropriate auxiliary verb বসাতে হয়। যেমন:
Direct Speech: Mehenaj said to Rehnaj, ‘Have you completed your assignment?’ ‘No, I have not completed yet. I will complete it today,’ said Rehnaj.
Indirect Speech: Mehenaj asked Rehnaj if she (R) had completed her assignment. Rehnaj replied in the negative that she (R) had not completed yet. She (R) added that she (R) would complete it that day.
8. Direct Speech-এ ‘Sir’ থাকলে Indirect Speech করার সময় ‘Sir’-এর পরিবর্তে respectfully/ with respect ব্যবহার করতে হয়। তবে Sentence-এর প্রথমে Addressing as sir ব্যবহার করেও Indirect Speech-এ রূপান্তর করা যায়। যেমন:
Direct Speech: The boy said to the headmaster, ‘Sir, please pardon me this time.’
Indirect Speech: The boy respectfully requested the headmaster to pardon him that time.
Or
Addressing the headmaster as sir, the boy requested him to pardon him that time.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা